সিলেট নগরীতে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় এই অভিযান চালানো তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জুনায়েদ ইসলাম (২১), মো. শাকিল মিয়া (১৯) ও মো. ফয়েজ আহম্মেদ (২০)।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এ সময় তাদের নিকট হতে ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পরে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



