সুনামগঞ্জের শাল্লায় চাঞ্চল্যকর রুনা বেগম হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিমের আদালতে ৭ জন আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবি হুমায়ূন কবির।
কারাগারে প্রেরণকৃতরা হলেন, নিহত রুনার শ্বশুর শাল্লা উপজেলার উজান ইয়ারাবাদ গ্রামের আব্দুল খালেক, স্বামী রাজু মিয়া, দেবর সাজু মিয়া, সুহেল মিয়া, মাজু মিয়া, আব্দুল মনাফের ছেলে মোহন মিয়া ও রিপন মিয়া।
এ মামলার আসামী কমরুন্নেছা ও আকলিমা বেগম নামে দুই মহিলা পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর জানুয়ারি মাসে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের রুনা নামের এক গৃহবধূকে স্বামী রাজু মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।বোনকে হত্যার অভিযোগে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রুনার ভাই শাহরিয়ার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



