সিলেট মহানগরীর বালুচর থেকে কুমারগাঁও পর্যন্ত জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।
রোববার (৩১ অক্টোবর) সকাল থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় জালালাবাদ গ্যাসের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নগরীর বালুচর থেকে কুমারগাঁও পর্যন্ত জালালাবাদ গ্যাসের উচ্চচাপ সঞ্চালন লাইনের জন্য অধিগ্রহণকৃত ভূমির বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের অনুরোধে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সিসিক।
অভিযানে নগরীর আখালিয়া, নোয়াপাড়া ও কালীবাড়ি এ অভিযান চলে।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, মখলিছুর রহমান কামরান, ইলিয়াছুর রহমান ইলিয়াছসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় জালালাবাদ গ্যাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক বিপ্লব কুমার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



