হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের পঞ্চাশ গ্রামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু মিশ্রিত মাটি উত্তোলন করায় ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান মিলটন চন্দ্র পাল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



