হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র্যাব ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকায় এ অভিযানি চালানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে- মো. তারেক মিয়া (২৫) ও মো. জামাল হোসেন (৩০)।
রোববার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-১ কোম্পানী (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ) এর একটি দল অংশ নেয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



