সিলেটে চালু হলো নগর এক্সপ্রেসের বাস স্টপের নির্ধারিত কাউন্টার। রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর বন্দরবাজারে এর উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে বক্তারা বলেন, আমরা আশা করি আমরা নগর এক্সপ্রেস কাউন্টার চালুর ফলে যাত্রী সাধারণের ভোগান্তি কিছুটা হলেও কমবে। এখন থেকে যাত্রী সাধারণের টিকিট কিনে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। যাত্রীদেরকে টিকিট ক্রয় করে বাসে যাতায়াতের জন্য অনুরোধ করা হচ্ছে।
সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত এডিসি ট্রাফিক জ্যোতির্ময় সরকার, এসি ট্রাফিক আতাহার ইসলাম, টিআই এডমিন মো. কামাল হোসেন, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির আহ্বায়ক কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির সদস্য প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির সদস্য সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুবুল হক চৌধুরী, কাওসার আহমদ রবি, তৌসিফ আহমদ চৌধুরী, শাহাদত আল মুক্তাদির প্রমুখ।
এর পূর্বে সিটি কর্পোরেশনের সভাকক্ষে ট্রাফিক বিভাগের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে মেয়রসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহযোগিতার আহ্বান জানালে ডিসি ট্রাফিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং নির্বিঘ্নে যাতে যাত্রী সাধারণ নিয়ে বাস চলাচল করতে পারে সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



