সুনামগঞ্জের তাহিরপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান (২১) একই গ্রামের জাহের মিয়ার ছেলে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে শিশুটি তার ঘরে একা খেলা করছিল। এ সময় তার মা ঘরের অদূরে কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে অভিযুক্ত মিজানুর শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে অভিযুক্ত মিজানুর পালিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, নির্যাতনের শিকার ওই শিশুটিকে সাথে নিয়ে তার পরিবার থানায় এসেছেন। লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



