সিলেটে খুব জনপ্রিয় নতুন গোল আলু ছাড়া আগাম শীতকালীন সবজিতে বাজার প্রায় ঠাসা। কিন্তু তবু দাম এখনো সাধারণের নাগালের বাইরে। নতুন আলুর দেখা কদাচিৎ মিলছে, তবে তা বিদেশী, ভারতীয়। দামও খুব চড়া। ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
শনিবার ( ৩০ অক্টোবর ) সিলেটের বন্দরবাজারের কাঁচাবাজারগুলো ঘুরে জানা গেছে এসব তথ্য।
এখন হেমন্তকাল। কার্তিক মাস। শীতের ঠিক আগের ঋতু। এসময়টাতে বাজারে আগাম শাকসব্জি উঠে বরাবর। এবারও উঠেছে। তবে দেশী নতুন গোল আলুর দেখা মিলছেনা। তবে বন্দরবাজারের লালবাজারে মাঝে মাঝে অল্পবিস্তর গোল আলু উঠে বলে জানালেন একজন ব্যবসায়ী। তবে তা দেশী নয়, ভারতীয়। হলে কি হবে, দাম চড়া।
যাদের ভাগ্য কিছুটা প্রসন্ন তারা বাজারে পেয়ে যান, সেজন্য অবশ্য কেজি প্রতি তাদের গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। সিম উঠলেও তাও অনেকটা আলুর মতো। খুব সামান্য। ২/৪ কেজি নিয়ে কোন কোন বিক্রেতাকে বসতে দেখা যয়। দাম সেই ৮০ থেকে ১০০ টাকার ঘরে। তবে সিলেটের গোলাপগঞ্জের সুস্বাদু গোয়ালগাদ্দা সিমের দেখা এখনো মিলছেনা। বিক্রেতারা বলছেন আরও ২/৩ সপ্তাহ পরে সবার প্রিয় দেশী জাতের নতুন গোল আলু আর গোয়ালগাদ্দা সিমের দেখা মিলবে।
এছাড়া টমেটোও দেখা যাচ্ছে প্রায় দোকানেই। তবে দাম এখনো সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে- প্রায় ১২০ টাকা কেজি। এছাড়া অন্যান্য সব্জির আমদানি প্রচুর হলেও দামের লাগাম টানা যাচ্ছেনা কিছুতেই। যেমন, প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০টাকায়, ফুলকপি ৫০, বাঁধা কপি ৪০, লম্বা সিম প্রতি কেজি ৬০ টাকা।
এছড়াও খুব জনপ্রিয় ধনেপাতা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। গাঁজরের আমদানিও বেশ ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। তবে দাম বেশী, প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা। কাঁচামরিচের কেজিও ১০০ থেকে ১২০ টাকা।
লালবাজারের ব্যবসায়ী মুত্তালিব মিয়া বলেন সিমের আমদানি কিছুটা বাড়লেও দেশী গোল আলু আসতে আরও ১৪/১৫ দিন লাগবে। ‘এন্ডিয়া তাকি যেতা আর, ইতার দামও খুব বেশী।’
রিকাবীবাজার ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, সবধরণের সবজির দাম আরও কয়েকদিন এমনই থাকবে। দুই/তিন সপ্তাহ পর নামতে শুরু করবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



