সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার মদনপুর গ্রামের মৃত আফতর আলীর ছেলে একাধিক ডাকাতি মামলার আসামি আনোয়ার আলী (৪০), একই উপজেলার লামাকাজী ইউনিয়নের মাখরগাঁও গ্রামের জমির আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বানুলী নোয়াগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে ইজাজুল হক উরফে বাট্টি (৩৫)।
পুলিশ জানায়, ডাকাত আনোয়ার তার বাড়ির পাশের জঙ্গলের ভিতরে সহযোগি ডাকাতদের নিয়ে অবস্থান করে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে এসআই এমরুল কবির, মামুনুর রশিদ, রিদুয়ান মিয়াসহ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার মদনপুর গ্রামের ওই জঙ্গলটি শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ঘিরে রেখে অভিযান চালায় পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



