সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে চাঁদাবাজির মামলায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত হলো, সিলেট নগরীর কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের (লাল মিয়া) ছেলে রায়হান আহমদ (২৩)।
র্যাব জানা যায়, চাঁদাবাজিরর মামলায় শুক্রবার রাত ৯ টার দিকে রায়হান আহমদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজি ও টেন্ডার ব্যণিজ্যের কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



