মাধবপুর বাজারে স্বাস্থ্যবিধি বাজার মনিটরিং এবং সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার (৩০ অক্টোবর) মাধবপুর বাজারে রাস্তার পাশে মালামাল রাখায় অবৈধভাবে জায়গা দখল করায়, ও মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ও সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন ।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর অধীনে মোবাইল কোর্ট ৭টি মামলায় ১৪০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন আহমেদ বলেন রাস্তার পাশে দোকানের মালামাল রাখায়, জনগনের চলার পথে অসুবিধায় এ সময় বাজারের রাস্তায় অবৈধভাবে বর্ধিত দোকানের অংশ অপসারণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



