গত ২ অক্টোবর মাদক মামলায় গ্রেপ্তার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ শনিবার জামিনে মুক্তি পাবেন আরিয়ান।
এদিকে ভোর সাড়ে পাঁচটায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়। বের করা হয় শাহরুখ-তনয় আরিয়ানের জামিনের নথি। সংবাদ মাধ্যমের একটি অংশের দাবি, আরিয়ানের জেল থেকে বেরোতে ১০টা বাজবে। সূত্রের খবর, ইতিমধ্যেই ‘মান্নাত’ থেকে আর্থার রোড জেলের গেটে পৌছেছেন শাহরুখ খান। ছেলের জন্য জেলগেটে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার বম্বে হাই কোর্ট জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বেরোতে পেরিয়ে গিয়েছে আরও একটি দিন। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ প্রকাশ করেন। সেই মুক্তি-নির্দেশ এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছতে বিকেল সা়ড়ে পাঁচটা বেজে যায়। নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় শেষ হয় জেল কার্যালয়ের কাজ। ফলে শুক্রবার রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান।
শনিবার ভোর সাড়ে পাঁচটায় আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। সেখানেই সারারাত পড়ে ছিল আরিয়ানের মুক্তি-নির্দেশ। খামবন্দি নির্দেশ জেলের ভিতরে নিয়ে যান জেল কর্মীরা। অর্থাৎ, নথি সংক্রান্ত সমস্ত কাজই শেষ। এ বার অপেক্ষা আরিয়ানের জেল থেকে বেরিয়ে আসার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



