বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরিবারে এলো স্বস্তির খবর। মাদক মামলায় শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ২৬ দিন পর অবশেষে জামিন পেয়েছেন। গতকাল আরিয়ানের জামিন আদেশ দেয় মুম্বই হাইকোর্ট। ২রা অক্টোবর আটক ও পরবর্তীতে গ্রেপ্তারের পর বেশ কয়েকবার আরিয়ানের জামিন আবেদন খারিজ করেছে আদালত। প্রথমে দু’দফা এনসিবি হেফাজতে থাকার পর ৭ই অক্টোবর আরিয়ান খানকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলে থাকতে হয় আরিয়ানকে। এনসিবি হেফাজত থেকে মুম্বইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তারপরই আরিয়ানের অন্তবর্তী জামিনের আবেদন করেন আইনজীবী।
এরপরও কয়েক দফায় জামিন আবেদন নাকচ করা হয়। তবে ১১ ও ১৪ই অক্টোবর আরিয়ানের জামিনের সম্ভাবনা তৈরি হলেও এনসিবির পাল্টা আবেদনের কারণে তা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে শেষ পর্যন্ত ২০শে অক্টোবর করা হয়। এই শুনানিতেও জামিন হয়নি আরিয়ানের। পরবর্তীতে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন আরিয়ানের আইনজীবী। প্রথমবার আবেদন খারিজ হলেও এবার দু পক্ষের যুক্তি, পাল্টা যুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে আরিয়ানের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। এদিকে, আরিয়ানের জামিনে শাহরুখ কিংবা তার পরিবারের কারও বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে আরিয়ানকে বাসায় নেয়ার প্রস্তুতি চলছে তার পরিবারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



