দলদলি যুব সংঘের উদ্যেগে সিলেটে ২য় তম পঞ্চায়েত ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগায় দলদলির চা-বাগান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
দলদলি চা-বাগান পঞ্চায়েত সভাপতি মিন্টু দাশের সভাপতিত্বে ও বিকাশ রঞ্জন মুন্ডার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাক্কাতুরা চা-বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক এ. আর. এম. জিলেকার চৌধুরী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ. এইচ. এম জাফর চৌধুরী বুলবুল, কর্পোরেট ম্যানেজার এফেয়ার্স শেভরণ বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার জে. এম. এইচ জে ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন , মনোরঞ্জন দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিলেট ভ্যালি ২৩টি চা-বাগানের সভাপতি রাজু গোয়েলা, বড় বাবু দলদলি চা-বাগান গোলাম মুরতুজা বেলাল, ব্যবসায়ী দলদলি চা-বাগান গৌতম দাশ, বিশিষ্ট সুদেন দাশ, অমল দাশ, যুব সমাজ উপদেষ্টা দলদলি চা-বাগান হরিচরণ দাশ, ফুটবল একাডেমী বেলাল আহমদ, ৭.৮ ও ৯নং ইউ/পি সদস্য দিপালী গোয়ালা, দলদলি যুব সংঘ উপদেষ্টা ডা. রিপন কুর্মি, বাংলাদেশ রবিদাশ ছাত্র পরিষদের সভাপতি মহন রবি দাশ, ফিল্ড কর্পোরেট এফেয়ার্স ম্যানেজার শেভরণ বাংলাদেশ ইমাম হাসান।
আরও উপস্থিত ছিলেন, শ্যামল চন্দ্র মুন্ডা, সঞ্জয় শীল, অপু দাশ, বিশ্বজিৎ দাম, সুুমন দাশ, রঙ্গুলাল মুন্ডা, আপন দাশ, রতন দাশ, সাজন দাশ, লিটন দাশ, সুবাষ মুন্ডা, অনুকৃল দাশ, অঞ্জন দাশ, পবন দাশ, সবুজ কড়ঙ্গী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



