সিলেটের বিভাগীয় কমিশনারকে বদলি করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
ড. মুহাম্মদ মোশররফ হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ২৮ জুলাই ডিজিটাল সেবা প্রদান ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



