নতুন সিলেট প্রতিবেদক::সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন আর নেই।
বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের মাউন্ড এডোরা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরেন।
গত মঙ্গলবার (৪ মে) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শ্বাসকষ্ট বেড়ে তাঁকে অত্র হাসপতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
দিলদান হোসেন সেলিমের জন্ম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামে। সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ ও্ ‘১৮ সালের নির্বাচনে পরাজিত হন। তবে ২০১৪ সালে দলীয় সিদ্ধান্তের কারণে নির্বাচনে প্রার্থী হননি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



