সিলেটে ক্রাশার মিল থেকে বিদেশী মদসহ এক কিশোরকে আটক করেছে র্যাব-৯।
বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মান্নান মিয়ার ক্রাশার মিলের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শাকিল আহমদ (১৯) গোয়াইনঘাটের গুচ্ছ গ্রামের দুলাল মিয়ার ছেলে। এসময় তার থেকে ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



