হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ প্রসেনজিৎ চন্দ্র শীল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের প্রবীর চন্দ্র শীল’র পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর বেলা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে প্রসেনজিৎ চন্দ্র শীলের বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল ও ১কেজি গাঁজাসহ তাকে আটক করে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



