নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটে ট্রাক চাপায় সাব্বির আহমদ (২১) নামে শাবিপ্রবি শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (০৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরের সুবিধবাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহমদ (২১) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও নড়াইল জেলার আশফাকুর রহমানের ছেলে।
নিহতের সঙ্গীয় আইটি বিভাগের ছাত্র বুরহান সাদিক জানান, হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে নামাজ পড়ে তারা ক্যাম্পাসে ফিরছিলেন। ঘটনাস্থলে আসার পর পেছন থেকে ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাব্বির মারা যান। আর ভাগ্যক্রমে বেঁচে যান তার সহযোগী বুরহান সাদিক লাফি দিয়ে রাস্তার বেঁচে যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহান খান বলেন, ট্রাক চাপায় শাহজালাল বিজ্ঞান্ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নগরের অভ্যন্তরে সুবিদবাজার ও আম্বরখানায় বেপরোয়া ট্রাক চলাচলের কারণে এরআগেও একাধিক দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা ঘটেছে। কিন্তু রাতের নগরে ট্রাকের বেপরোয়া চলাচল বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



