বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় সাক্ষী এবং ঘুষ লেনদেনের অভিযোগে অভিযুক্ত প্রাইভেট ইনভেস্টিগেটর কেপি গোসাভিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩ দিন আগে ভারতের উত্তর প্রদেশে আত্মসমর্পণ করতে চাওয়া গোসাভিকে পুনে থেকে আটক করা হয়েছে। মুম্বই উপকূলে যে ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানকে আটক করে সেই ক্রুজে ছিলেন গোসাভিও।
আরিয়ানের মামলায় তিনি একজন প্রত্যক্ষদর্শী। এছাড়াও, এনসিবির জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এবং এনসিবির হেফাজতে থাকা আরিয়ানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় আসেন গোসাভি। সম্প্রতি তার ও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এই মামলায় ১৮ কোটি রূপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



