প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে প্রায়ই ৮০ লাখ মানুষ। বৃহস্পতিবার সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে এ লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে ৮০ লাখ লোককে টিকা দিতে চান তারা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোক টিকা পাবে বলে আশা করছেন তারা। সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



