হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ আর নেই।
বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার যুবদলের ৪৩ তম প্রতিষ্টাবার্ষিকীর মিছিল শেষে বাসায় ফিরে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মিয়া মো. ইলিয়াছ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



