সিলেট নগরীর আম্বরখানার হোটেল পলাশের সামনে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাত ১ টার দিকে এই সংঘর্ষের খবর পাওয়া যায়।
আম্বরখানা ঘুর্ণি আবাসিক এলাকার রাস্তার পাশে পার্কিং করা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৫৬৮৬৮) কে বিপরীত থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬১৮৮৫) ধাক্কা দেয়।এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় প্রাইভেট কারে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



