দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে ট্যাংকলরির চাপায় প্রাণ হারিয়েছেন বারইগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ও মোগলাবাজার মাদানী মিডিয়ার স্বত্বাধিকারী হাফিজ মাওলানা নজরুল ইসলাম।
হাফিজ মাওলানা নজরুল ইসলাম মোগলাবাজার থানাধীন মোগলাবাজারের বারইগ্রামের জহুর উদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।
তিনি জানান, রোববার (২৪ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে ট্যাংকলরির চাপায় মোটর সাইকেল আরোহী হাফিজ মাওলানা নজরুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



