নতুন সিলেট প্রতিবেদক:: মরদেহ দেখে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার একই পরিবারের ৪ জন ও অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছেন।
রোববার (০২ মে) সকাল পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের লালাখাল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় লালাখাল গ্রামীন সড়কের রাস্তা থেকে সিএনজি অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে ওঠার সময় সিলেটগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে দুই শিশুসহ একটি পরিবারের ৫ জন নিহত হন।
নিহতরা হলেন, উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ৫ মাসের শিশু শাহাদাত হোসেন, মৃত আরজান আলীর স্ত্রী হবিবুন্নেছা (৩০)।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, নিহত সাবিহার ভাসুড় মৃত আরজান আলীর ছেলে জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার উপ পরিদর্শক এসআই শফিকুর রহমান দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি ও তাদের পরিচয় নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার সময় তারা আহত জাকারিয়ার সমন্ধিকের মরদেহ দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। তবে ভোরবেলা দুর্ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



