প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, গণতন্ত্রের জন্য তথ্য জানা অপরিহার্য। এই আইন জনগণের সকল সরকারী ও উল্লেখিত বেসরকারী প্রতিষ্ঠানের তথ্যে প্রবেশের দ্বার উন্মোচিত করেছে। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করনের নিমিত্ত তথ্য অধিকার আইন প্রণয়ন হয়েছে ২০০৯ সালে।
মরতুজা আহমদ আরও বলেন, তথ্য অধিকার জনগণের এই মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত হওয়ায় তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পথ সুগম হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত সুনামগঞ্জ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, তথ্য অধিকার আইন বাস্তবায়নের অবেক্ষণ (সুপার ভিশন) ও পরিবীক্ষন জেলা কমিটির সকল সদস্য জন প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্হানীয় গণমান্য ব্যক্তি সাংবাদিক সিভিল সোসাইটি অর্গানাইজেশন প্রতিনিধি এবং ইউপি সচিব বৃন্দের সাথে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে অবহিত করন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিল্পী রানী মোদকের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ- পরিচালক মোহাম্মদ ফরিদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, তথ্য কমিশন সহকারী পরিচালক মো সালাহ উদ্দিন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



