হবিগঞ্জের মধাবপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম জুলহাস (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জাহিদুল কুমিল্লা জেলার লালমনাই উপজেলার জয়শ্রী মুন্সিবাড়ির জোবায়ের আহমেদের ছেলে।
রোববার (২৪ অক্টোবর) সকালে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুর থেকে ৩০ কেজি গাঁজা ও ৩টি বিয়ারসহ মো. জাহিদুল ইসলাম জুলহাস (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



