নতুন সিলেট প্রতিবেদক:: লকডাউনে বেকার হয়ে পড়া আরো ৩০৯ জন পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।চলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে সিলেটে বিপাকে পড়া কর্মহীন সেসব মানুষের হাতে উপহারের অর্থ তুলে দেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম।
শনিবার (১ মে) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্নব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, চলমান লকডাউনে সিলেট মহানগর ও সকল উপজেলাগুলোতে কর্মহীন হয়ে পড়া মোটর মেকানিক, রিকশা চালক ও তৃতীয় লিঙ্গের মানুষের হাতে তিন লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে গত ২৮ এপ্রিল কর্মহীন ভিন্ন পেশার ৩২৪ জনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার তিন লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়।
এভাবে পর্যায়ক্রমে অন্যান্য পেশার লোকদেরও এভাবে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে বলেও জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



