বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও সুনামগঞ্জ যাচ্ছেন রোববার (২৪ অক্টোবর)।
এদিন সকাল ৮টায় তিনি সিলেটে এসে পৌছার পর হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
সিলেট মহানগন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, মহাসচিব সিলেটে পৌছার পর দুই ওলির মাজার জিয়ারত শেষে জাতীয় সংসদের সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়ার স্মরণ সভায় যোগ দেবেন। ওখান থেকে সিলেটে ফিরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
এদিকে, রাতে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইযুম জালালী পংকী এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দীকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের আগমন উপলক্ষে রোববার (২৪ অক্টোবর) সকাল আটটায় বিএনপিরমহানগর এলাকার ২৭ ওয়ার্ডের নেতাকর্মীদের হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



