প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে(১৮)খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিহতের বড় চাচা সফিকুল ইসলাম বাদি হয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা (নং-২১(১০)’২১)দায়ের করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় সামসুদ্দোহা সাদিকে প্রধান করে আরো দুই জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
এরআগে শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বাদ আসর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার তেতলীতে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।
নিহত আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার ছেলে। তাকে হত্যাকারী ‘ঘাতক’ সমসুদ্দোহা সাদিও একই কলেজের ছাত্র এবং উপজেলার সিলাম পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।তারা উভয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
জানা গেছে, সিনিয়রিটি-জুনিয়রিটি নিয়ে পূর্ব বিবাদের জেরে কলেজ ফটকে রাহাতকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায় ঘাতক সামসুদ্দোহা সাদি(২০)।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা কলেজ ফটকে উরুতে ছুরিকাঘাত করে আরিফুল ইসলাম রাহাতকে খুন করা হয়।কিন্তু খুনের ঘটনার পর অদ্যবদি পর্যন্ত হত্যার ঘটনায় পলাতক কথিত ছাত্রলীগকর্মী সামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওসি কামরুল হাসান তালুকদার আরও বলেন, খুনের ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



