সিলেটের সামগ্রিক উন্নয়নে শিগগিরই নগর উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
তিনি বলেন, সারা দেশের উন্নয়নের ন্যায় সিলেটেও উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে। সিলেটের সামগ্রিক উন্নয়নে সরকার আপনাদের পাশে আছে।
শুক্রবার (২২অক্টোবর) নগরের ধোপাদিঘীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মোমেনে আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ খুব দ্রুত শুরু করা হবে। বিমানবন্দর-বাদাঘাট সড়কের কাজও অচিরেই শুরু হবে। এছাড়া নতুন আরও একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।
তিনি বলেন, সিলেট সদর হাসপাতালের কাজ চলমান রয়েছে। এখানে একটি ক্যান্সার ইউনিটও চালু করা হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম. জেড কয়েছ গাজী, ফয়জুর আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওয়র, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা।
আরো উপস্থিত ছিলেন মহানগরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন রবিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



