‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের উপহার হিসেবে আখ্যায়িত করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় মন্ত্রী সিলেট অঞ্চলে সরকারের নানা উন্নয়ন কাজের কথা তুলে ধরে বলেন, এ অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরো একটি প্রতিষ্ঠান চান সিলেটবাসি।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ অতিথিরা ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’র নাম ফলক উম্মোচন এবং ফিতা কেটে পার্কের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক কাউন্সিলর আজম খানের সঞ্চালনায় পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর রোকসানা বেগম অ্যাডভোকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর একেএ লায়েক, কাউন্সিলর এএসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা এডভোকেট, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও দক্ষিণ সুরমার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
সিলেটের সুরমার তীরে ৩ দশমিক ৭৭ একর জমি অধিগ্রহন করে ২৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’।
সিসিক সূত্র জানায়, পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে নয়টি অত্যাধুনিক রাইড। এর মধ্যে ১৮টি আসন বিশিষ্ট ‘মেরি গো রাউন্ড’, জাম্প ফ্রগে রয়েছে ৬টি আসন, ২৬ জন যাত্রী নিয়ে নদীর তীর ঘুরে পার্কের ট্রেন স্টেশনে আসবে ‘ভিজিটিং ট্রেইন, একসাথে ১৬ জন শিশু উপভোগ করতে পারবে ‘টুইস্টার’, পাইরেটস অব ক্যারিবিয়ান বুটে রয়েছে ২৪টি আসন, বাম্পার কারে ৫ জন, আধুনিক মনোরেলে একসাথে ৪২ জন শিশু ভ্রমন করতে পারবেন।
এছাড়া ম্যাজিক প্যারাসুটে ১৮ জন ও হানি সুইংয়ে একসঙ্গে ১৬ জন উপভোগের সুযোগ পাবেন। পার্কটিতে ২ ভবন, আভ্যন্তরীণ সড়ক, নদীর তীরে ওয়াকওয়ে ও ঘাট নির্মান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেটের ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



