দক্ষিণ সুরমা সরকারি কলেজে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। রাহাতের মরদেহ ময়না তদন্তের জন্য বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এদিকে, রাহাতের মা ও পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে ওসমানী হাসপাতাল এলাকা ভারি হয়ে ওঠেছে । ছেলের নাম ধরে আহাজারি করছেন রাহাতের মা। সঙ্গে কাঁদছেন তার চাচা ও ভাই-বোন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে (কলেজের ভেতরের) রাস্তায় আরিফুল ইসলাম রাহাতকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাহাত দক্ষিণ সুরমা উপজে’লার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছে’লে ও এই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
বিষয়টি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করছে পুলিশ। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



