সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টায় উপজেলার ইছাকসল ইউনিয়নের রাঙ্গা হাওর থেকে শিবপুর গ্রামের মৃত রতন বিশ্বাস ছেলে ফণিন্দ্র বিশ্বাস (৩০) ও মৃত গুরুচরণ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস (২৫) নামের দুইজনের লাশ উদ্ধার করেছেন তাদের স্বজন ও স্থানীয়রা।
জানা গেছে, ফণিন্দ্র বিশ্বাস ও নিরঞ্জন বিশ্বাস প্রত্যেকদিনের মতো বুধবার বিকেলে মাছ আহরণ করার জন্য হাওরে যান। তারা যথাসময়ে ফেরত না আসায় স্থানীয় লোকজনকে নিয়ে আত্মীয়-স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর হাওরে গিয়ে রাত ১টায় নৌকার উপরে বজ্রাঘাতে মৃত অবস্থায় পাওয়া যায় ওই দুইজনকে।
স্থানীয় ইছাকলস ইউনিয়ন পরিষদের সদস্য রিপন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন করে মরদেহগুলো স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



