সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে কোয়ারিতে কয়লা উত্তোলন করতে গিয়ে জুনাইদ মিয়া নামে (১৭) এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গা ছড়ার মজলিস মিয়ার ছেলে।
বুধবার ভোরে বিসিআইসির সুনামগঞ্জের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া সংলগ্ন ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।
ওই কিশোরের পিতা মজলিস মিয়া জানান, বুধবার ভোররাতে বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে নারী পুরুষ, কিশোর, কিশোরীসহ অন্যদের সঙ্গে কয়লা উত্তোলন করতে যায় জুনাইদ। এক পর্যায়ে কোয়ারির উপরে থাকা চুনাপাথর খণ্ড ছিটকে তার ওপর ছিটকে পড়লে সে মারা যায়।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জম্মত আলী কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



