সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা থেকে পড়ে খালের পানিতে ডুবে মীম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামে নৌকায় খাল পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় মীম। পরে অনেক খোঁজাখুঁজি করে গ্রামবাসী তার মরদেহ উদ্ধার করে। মীম ওই গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিগজান গ্রামের সামনে ছোট নৌকায় মীমসহ পাঁচ থেকে ছয় জন খাল পার হচ্ছিল। হঠাৎ মীম পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে গ্রামবাসী পানি থেকে মীমের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



