নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটে বিপুল পরিমাণ গুলিসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদস্যরা।
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জের নুরুল মিয়ার বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ বোরের ৪টি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার করে র্যাব।
মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযানে অংশ নেন র্যাব’র এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম ও এএসপি সোমেন মজুমদার। পরে র্যাব উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সাধারণ ডায়রির মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



