মাদক মামলার জেরে মুম্বইয়ের আর্থার রোডের কারাগারে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার আটক হওয়ার পর থেকেই নিজের সকল সিনেমার শুটিং বন্ধ রেখেছেন শাহরুখ।
তবে আরিয়ানের কারণে আরেক বলিউড সুপারস্টার সালমান খানকেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মূলত আরিয়ান কারাগারে থাকায় আটকে আছে শাহরুখের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং।
জানা গেছে, গত ২ অক্টোবর স্পেনের উদ্দেশে রওনা হন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু আরিয়ানের ঘটনার জন্য শাহরুখ শুটিংয়ে অংশ নিতে না পারায় তিনি ফিরে এসেছেন।
অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান ও সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তাছাড়া দু’টি সিনেমাই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। আর তাইতো শাহরুখের শুটিং বন্ধ রাখায় আসন্ন এই দুই সিনেমার শুটিং আটকে গেছে! তবে আশা করা হচ্ছে দ্রুতই জামিন পাবেন আরিয়ান। আর এর পরেই সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
সেই সঙ্গে আটকে থাকা শুটিংগুলোও নতুন করে গতি ফিরে পাবে!
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



