নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহানগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ওসমা্নীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে সিলেটগামী মাল বোঝাই ট্রাকের(ঢাকা-মেট্রো-ট-২২-৭০১২) সঙ্গে ঢাকাগামী বালিভর্তি ড্রাম ট্রাকের(ঢাকা-মেট্রো-শ-১১-২২৬৪) মূখোমূখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিলেটগামী ট্রাকের হেলপার ও চালক ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তামাবিল হাইওয়ে পুলিশ ট্রাক দুটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে নতুন সিলেটকে বলেন, এ ঘটনায় চালক ও হেলপার দুইজন মারা গেছেন। তাদের পরিচয় এখন পর্যন্ত হওয়া যায়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



