আগামী শনিবার (২৩ অক্টোবর) সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নগরীর একটি রাস্তায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
তিনি জানান, সিলেট সিটি করপোরেশনের দেওয়া এক চিঠির ভিত্তিতে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডের সংস্কার ও উন্নয়নমূলক কাজের জন্য বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ৩৩/১১ (আম্বরখানা) কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরীর ৪৫টি এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সেই এলাকাগুলো হচ্ছে- ইলেকট্রিক সাপ্লাই রােড, রায় হুসেন গলি, বড় বাজার, দারুস সালাম মাদ্রাসা রােড, খাদসবীর, মজুমদারী, সৈয়দ মুগনী, চৌকিদেখী, বাশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিশত, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী চড়া, আদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকরঘাট।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



