নতুন সিলেট প্রতিবেদক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু যেনো থামছে না সিলেটে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ধারাবাহিক এই মৃত্যু তালিকায় এবার আরো চার জনের নাম যোগ হলো।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের চারজনই সিলেটের বাসিন্দা। এই সময়ে নতুন করে আরো ৭৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে করোনায় গত এক বছরে মৃতের সংখ্যা সাড়ে ৩শ’ জনে পৌছালো। আগের দিন বৃহস্পতিবারও করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, বিভাগে এ যাবত করোনায় মারা যাওয়া ৩৫০ জনের মধ্যে ২৭৭ জনই সিলেটের, ২৭ জন সুনামগঞ্জের, ১৮ জন হবিগঞ্জের এবং ২৮ জন মৌলভীবাজারের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, এ যাবত গত এক বছরে সিলেট বিভাগে ২০ হাজার ৬৫১ জনের করোনা সনাক্ত হয়। এরমধ্যে ১৯ হাজার ১৪২ জন সুস্থ হয়ে ওঠেন এবং ৩৫০ জনের মৃত্যু হয়।
শুক্রবার পর্যন্ত আক্রান্তদের ২৩৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ৬ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় নতুন সিলেটকে বলেন, এখন পর্যন্ত ৬৭ জন রোগি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে করোনা পজিটিভ ৩৭, উপস্বর্গ নিয়ে ২৮ জন এবং ১৩ জন আইসিইউতে রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



