হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলা বাজারের বিভিন্ন ফার্মেসী দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ দোকান ব্যবসায়ীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এবং ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেন না রাখে তা নির্দেশ দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী। এ সময় সাথে ছিলেন পৌর স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রুবেল রেজা । মোবাইল কোর্টকে সার্বিকভাবে সহযোগিতা করেন এস আই মোশারফ এর নেতৃত্বে থানা পুলিশের টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



