সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার আসনে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে দক্ষিণ সুরমা থানার সাধুরবাজারস্থ জিঞ্জিরশাহ মাজার এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রুবেল আহমদ (২৩), মো. জামাল উদ্দিন (৩৮), জাহাঙ্গীর (৩৬), এরশাদ মিয়া (৩০), মাসুক মিয়া (২৭) ও আবুল কাশেম (৫৯)।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



