জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিলেট মহানগর পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এসএমপি পুলিশ কমিশনার মো. আরিফ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)মো. ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর)আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মোহাম্মদ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (পিওএম)মো. জাবেদুর রহমান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ।

পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ শেখ রাসেলের বিষয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



