নতুন সিলেট প্রতিবেদক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৮৫ জন। নিহতদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মতিউর রহমান নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গত এক বছরে বিভাগে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আরো ১৪ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় নতুন সিলেটকে বলেন, হাসপাতালে ৬৭ জন রোগি চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ এবং ২৮ জন আছেন উপস্বর্গ নিয়ে। আক্রান্তদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত ৮৫ জনের ৪১ জনই সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন আরও ১৩ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫২ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৩০৭ জন।
এখনো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৭ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



