সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা: জয়দেব চন্দ্র দাসের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকার ২নং রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঐ বাড়িতে একা থাকতেন জয়দেব। মরদেহের হাতের মধ্যে একটি চিরকুটও (সুইসাইড নোট) পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।
জয়দেবের গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের দক্ষিণ কুমারপাড়ার সালন্দায়।
চিরকুটে জয়দেব লিখেছেন, ‘জীবন ও মৃত্যু সমান, বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ফারুক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। কেননা মৃত্যুর আগে তিনি শরীরে ইনজেকশন নেন। এ ছাড়া মৃতদেহের পাশে একাধিক সিরিঞ্জ পাওয়া গেছে। এ ছাড়া তার বাম হাতে একটি চিরকুটও মিলেছে, যেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



