সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭২ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৮৬১ জন, সুনামগঞ্জে ৭৩, হবিগঞ্জে ৪৮ এবং মৌলভীবাজারে ৭১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৭১ জন।
এরমধ্যে সিলেট জেলায় ২৮৯০০ জন, সুনামগঞ্জে ৬২৪৪, হবিগঞ্জে ৬৬৪৭ এবং মৌলভীবাজারে ৮১৪১ জন।
সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় ২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৫৪ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৩০৬৮৫ জন, সুনামগঞ্জে ৬০৬৫, হবিগঞ্জে ৩৮০৯ এবং মৌলভীবাজারে ৭৩০৪ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



