নতুন সিলেট প্রতিবেদক, সুনামগঞ্জ :: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বজ্রপাতে দুই সহোদর নিহত। নিহতরা হলেন ফজলুল মিয়া (৪৮) ও ফখরুল মিয়া (৫০) আপন দুই ভাই তারা মধুরাপুর গ্রামের বাসিন্দা মনাফ মিয়ার ছেলে।
বুধবার (২৮ এপ্রিল) সকালের এ বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই শ্রমিক নিয়ে গ্রামের বাড়ি জমিতে ধান কাটার কাজ করতে যান। এ সময় হঠাৎ করেই বজ্রপাতে ঘটনাস্হলেই তাদের মৃত্যু হয়। এছাড়াও একই গ্রামের আরও তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন শাবনুল মিয়া,হাবিব মিয়া,লাদেন মিয়া। বর্তমানে তারা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বজ্রপাতে আহতরা সবাই ধানকাটার শ্রমিক বলে জানা যায়।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...