বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ এ দুই নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাইম আহমদ।
এরআগে রোববার (১৭ অক্টোবর) সকালে ঢাকার ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পার্ঘ্য অর্পণ করেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



