সিলেট সদর উপজেলার গেইটের সামনে বাস-অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন।
রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও নগরীর মেজরটিলার দাসপাড়া থেকে ছেড়ে যাওয়া অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় সিএনজির সাথে ধাক্কা লাগে ব্যাটারি চালিত টমটমের। এতে গুরুত্বর আহত হয়েছেন অটোরিকশার ৫জন যাত্রী, টমটমের ২ জন ও বাসের ৩জন যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন।
আহতদের মধ্যে দাসপাড়ার কাউছার আহমদ নামে একজন জানান, নগরীর দাসপাড়া থেকে গাছবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজিতে ৫জন যাত্রী ছিলেন। উপজেলা পরিষদের গেইটের সামনে ওভারটেকের কারণে বাস-সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে শাহপরান (রহ.) থানায় সৈয়দ আনিসুর রহমান বলেন, আমি ছুটিতে যাচ্ছি। দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



